সর্বশেষ হালনাগাদ: 27 September 2026
অর্ডার বাতিল
- অর্ডার অপেক্ষমাণ থাকা অবস্থায় (দোকান নিশ্চিত করার আগে) আমার অর্ডার থেকে নিজেই বাতিল করতে পারেন।
- দোকান নিশ্চিত করার পর দোকানে বা আমাদের সাপোর্টে (+8801729792313) কল করুন। খাবার তৈরি হয়ে গেলে বাতিল করা সম্ভব নাও হতে পারে।
- পণ্য স্টকে না থাকলে, পেমেন্ট যাচাই করা না গেলে, ঠিকানায় পৌঁছানো না গেলে বা শর্ত ভঙ্গ হলে দোকান বা MultiMart অর্ডার বাতিল করতে পারে।
কখন রিফান্ড পাবেন
- ডেলিভারির আগে বাতিল – অনলাইন, সেন্ড মানি বা ওয়ালেট থেকে দেওয়া পুরো টাকা ফেরত।
- পণ্য কম, ভুল বা নষ্ট – ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে (খাবারের ক্ষেত্রে ২ ঘণ্টার মধ্যে) ছবিসহ "যোগাযোগ করুন" থেকে জানান। দোকানের সাথে যাচাই করে সংশ্লিষ্ট পণ্যের টাকা ফেরত দেওয়া হবে।
- ডেলিভারি হয়নি – পরিশোধিত পুরো টাকা ফেরত।
- মত পরিবর্তনের কারণে ফেরত শুধু সিল করা, অব্যবহৃত খাবার-বহির্ভূত পণ্যে ৩ দিনের মধ্যে গ্রহণযোগ্য, যদি বিক্রেতা ফেরত নেন। খাবার, ঔষধ, ব্যক্তিগত যত্নের ও পচনশীল পণ্য মত পরিবর্তনে ফেরত নেওয়া হয় না।
রিফান্ড যেভাবে দেওয়া হয়
- সাধারণত রিফান্ড সাথে সাথে আপনার MultiMart ওয়ালেটে যায়, যা পরের অর্ডারে ব্যবহার করা যায়।
- অনুরোধ করলে ৭–১০ কর্মদিবসের মধ্যে বিকাশ/নগদ/রকেট নম্বরে বা কার্ডে ফেরত পাঠানো হয় (ব্যাংকের সময় ভিন্ন হতে পারে)।
- অর্ডার ডেলিভারি না হলে বা দোকান/ডেলিভারি পার্টনারের কারণে সমস্যা হলে ডেলিভারি চার্জও ফেরত দেওয়া হয়।
পার্সেল
পিকআপের আগে পার্সেল অনুরোধ বিনা খরচে বাতিল করা যায়। পিকআপের পর ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়, যদি না আমাদের কারণে পার্সেল পৌঁছানো না হয়।
সাহায্য দরকার?
কল করুন +8801729792313, ইমেইল — অথবা যোগাযোগ করুন ফর্ম ব্যবহার করুন।